মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নৌপরিবহনের সব প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর নির্দেশ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কুয়াকাটা ভ্রমণে টানা তিন মাস বিশাল ডিসকাউন্ট

  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৬৩ বার পঠিত
landscape photo of Kuakata sea beach .

সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণে পর্যটক আকর্ষণে বিশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বাপক) পরিচালিত ‘পর্যটন হলিডে হোমস’ ও ‘ইয়ুথ ইন’ মোটেলে টানা তিন মাস (জুলাই-সেপ্টেম্বর) থাকবে এই ডিসকাউন্ট।

সোমবার বাপকের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার জানান, কুয়াকাটার ‘পর্যটন হলিডে হোমস’ ও ‘ইয়ুথ ইন’ মোটেলে আবাসনের ওপর অমৌসুমজনিত ডিসকাউন্ট চলছে। ১ জুলাই থেকে এখানে নন-এসি রুমের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ ডিসাকউন্ট এবং এসি রুমের ওপর ৩০ শতাংশ ডিসকাউন্ট কার্যকর হয়েছে। এই ডিসকাউন্ট জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

তিনি আরো জানান, দেশি-বিদেশি অতিথিদের কুয়াকাটা ভ্রমণে আরও উৎসাহিত করতে এবং তাদের কাছে কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যসম্ভার তুলে ধরতেই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এই প্রয়াস। বাপক’র আরেকটি উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ভ্রমণপিপাসু তরুণরা যেন অনায়সেই এই ডিসকাউন্ট নিয়ে কুয়াকাটা ভ্রমণ করতে পারে।

দেশি-বিদেশি অতিথিরা বিশ্বের যেকোনো জায়গায় থেকে অনলাইনে (https://hotels.gov.bd/) এই হোটেল-মোটেলের বুকিং দিতে পারবেন। এছাড়া বিস্তারিত তথ্য www.parjatan.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com