ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

৫০০ পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল এবং মানবসম্পদের উন্নয়নে প্রশিক্ষণ কোর্স চালু করবে রেটারি

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: ৫০০ পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল এবং মানবসম্পদের উন্নয়নে প্রশিক্ষণ কোর্স চালু করবে রেটারি,মানব সেবায় বিভিন্ন প্রজেক্ট চালু।

রোববার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রোটারি গভর্নর এম খায়রুল আলম ২০১৯-২০ সালের বার্ষিক কর্মসূচি ঘোষণাকালে এ তথ্য জানান।
গভর্নর জানান, ২০১৯-২০ বাংলাদেশের জন্য রোটারির একটি কর্মমূখর বছর হবে। এ বছর স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে সবগুলো রোটারি ক্লাব বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষুশিবির আয়োজন করবে।

রোটারি ফাউন্ডেশনের সহায়তায় এ বছর একটি হাসপাতাল নির্মাণ, দরিদ্র ও মেধাবী ছাত্রদের জন্য ২১০টি বৃত্তি চালু, বৃক্ষরোপণ পক্ষ পালন করা হবে।

গভর্নর বলেন, রোটারি বাংলাদেশসহ সারা বিশ্ব হতে পোলিও নির্মূলে এ পর্যন্ত ১৩০ কোটি ডলার ব্যয় করেছে। এ রোগের প্রাদুর্ভাব রোধে রোটারির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিশ্বের ২০০ দেশের ১৩ লাখ রোটারিয়ান এবং প্রায় ২ কোটি স্বেচ্ছাসেবক আর্তমানবতার সেবায় কাজ করছেন।

এ বছরের রোটারি থিম নির্ধারণ করা হয়েছে ‘রোটারি কানেক্টস দ্য ওয়ার্ল্ড’। বিশ্বের সব শুভ কাজ ও শক্তিকে একসঙ্গে যুক্ত করে বিশ্বমানবতার সেবায় উদ্বুদ্ধ করতে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রোটারির সাবেক গভর্নর এম জামাল উদ্দীন, কে এম জয়নুল আবেদিন, একেএম শামসুল হুদা, ইশতিয়াক জামান, এএএম শওকত হোসেন, মহাসচিব রফিকুল হাসান প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

৫০০ পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল এবং মানবসম্পদের উন্নয়নে প্রশিক্ষণ কোর্স চালু করবে রেটারি

আপডেট টাইম : ০৯:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯