ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

রোগী দেখ‌তে গি‌য়ে নিহত স্বামী, হাসপাতালে স্ত্রী

দিনাজপুরের বিরামপুর উপজেলায় স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে রোগী দেখতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় আব্দুল মালেক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্ত্রী।

শনিবার রাত পৌনে ৯টার দিকে পৌর শহরের টাটকপুর বেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির বলিভদ্রপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

রোববার সকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, শনিবার রাতে মোটরসাইকেলে এক আত্মীয়কে দেখতে বিরামপুরের হাজি ক্লিনিকে যাচ্ছিলেন মালেক ও তার স্ত্রী। পথে টাটকপুর বেলডাঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। পরে চিকিৎসক মালেককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি সুমন কুমার মহন্ত জানান, শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

রোগী দেখ‌তে গি‌য়ে নিহত স্বামী, হাসপাতালে স্ত্রী

আপডেট টাইম : ১২:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩