ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তাইজুলকে দলে নেয়ার দাবিতে বৃষ্টির মাঝেই মানববন্ধন

আসন্ন এশিয়া কাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদকে নেয়ার দাবিতে সম্প্রতি তার সমর্থকরা বেশ কয়েকবার মানববন্ধন করেছিলেন। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি করলেন তাইজুল ইসলামের ভক্তরা। এ স্পিনারের জন্য বৃষ্টির মাঝে ভিজে মানববন্ধন করেছে তার সমর্থকরা।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে এশিয়া কাপ দলে তাইজুলকে অন্তর্ভুক্তি না করায় নাটোরে প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় নাটোরের বৃষ্টিকে উপেক্ষা করে তাকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেন ভক্তরা।

নাটোর প্রেসক্লাবের সামনে জেলার সাবেক ক্রিকেটার, তাইজুল ভক্ত ও সর্বস্তরের জনগণের পক্ষে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বৃষ্টি বাধা সাধলেও আন্দোলনকারীরা তাদের প্রতিবাদ সমাবেশ চালিয়ে যান।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে ক্রিকেটার এ ক্রিকেটারের ভক্তরা বলেন, তাইজুল বাংলাদেশ জাতীয় দলের একজন অভিজ্ঞ ও পরিপক্ব ক্রিকেটার। দীর্ঘদিন ক্রিকেট খেলে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এ স্পিনার এখনো দেশের জন্য অপরিহার্য একজন খেলোয়াড়।

এ সময় বক্তারা আরো বলেন, জাতীয় দলে অতীতের কৃতিত্বপূর্ণ অবদানের কথা বিবেচনা করে বিশ্বকাপ স্কোয়াডে তাইজুলের অন্তর্ভুক্তি প্রয়োজন। স্পিন আক্রমণ ও ব্যাট হাতে সাবলীল রান করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার।

বক্তারা দ্রুত তাইজুল ইসলামকে জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবি জানান। এশিয়া কাপ ও আসছে বিশ্বকাপের দলে তাইজুলকে অন্তর্ভুক্ত করা না হলে নাটোরের মানুষ আরো বড় ধরনের আন্দোলনে যাবেন বলে মানববন্ধনে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয়

তাইজুলকে দলে নেয়ার দাবিতে বৃষ্টির মাঝেই মানববন্ধন

আপডেট টাইম : ০৩:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩