ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

তাইজুলকে দলে নেয়ার দাবিতে বৃষ্টির মাঝেই মানববন্ধন

আসন্ন এশিয়া কাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদকে নেয়ার দাবিতে সম্প্রতি তার সমর্থকরা বেশ কয়েকবার মানববন্ধন করেছিলেন। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি করলেন তাইজুল ইসলামের ভক্তরা। এ স্পিনারের জন্য বৃষ্টির মাঝে ভিজে মানববন্ধন করেছে তার সমর্থকরা।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে এশিয়া কাপ দলে তাইজুলকে অন্তর্ভুক্তি না করায় নাটোরে প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় নাটোরের বৃষ্টিকে উপেক্ষা করে তাকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেন ভক্তরা।

নাটোর প্রেসক্লাবের সামনে জেলার সাবেক ক্রিকেটার, তাইজুল ভক্ত ও সর্বস্তরের জনগণের পক্ষে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বৃষ্টি বাধা সাধলেও আন্দোলনকারীরা তাদের প্রতিবাদ সমাবেশ চালিয়ে যান।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে ক্রিকেটার এ ক্রিকেটারের ভক্তরা বলেন, তাইজুল বাংলাদেশ জাতীয় দলের একজন অভিজ্ঞ ও পরিপক্ব ক্রিকেটার। দীর্ঘদিন ক্রিকেট খেলে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এ স্পিনার এখনো দেশের জন্য অপরিহার্য একজন খেলোয়াড়।

এ সময় বক্তারা আরো বলেন, জাতীয় দলে অতীতের কৃতিত্বপূর্ণ অবদানের কথা বিবেচনা করে বিশ্বকাপ স্কোয়াডে তাইজুলের অন্তর্ভুক্তি প্রয়োজন। স্পিন আক্রমণ ও ব্যাট হাতে সাবলীল রান করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার।

বক্তারা দ্রুত তাইজুল ইসলামকে জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবি জানান। এশিয়া কাপ ও আসছে বিশ্বকাপের দলে তাইজুলকে অন্তর্ভুক্ত করা না হলে নাটোরের মানুষ আরো বড় ধরনের আন্দোলনে যাবেন বলে মানববন্ধনে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তাইজুলকে দলে নেয়ার দাবিতে বৃষ্টির মাঝেই মানববন্ধন

আপডেট টাইম : ০৩:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩