শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রুকে উদ্ধার, অন্যজনকে খুঁজছে ইরান ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু উদ্ধার : মার্কিন গণমাধ্যম ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত ১ জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর প্রথম ভ্রাতৃহত্যার শিকার প্রদীপ লাল ও কুসুম প্রিয় হত্যার বিচার ২৮ বছর কুড়িগ্রামে প্রকাশ্য নিলাম গোপনে বেনামে সারলেন এসিল্যান্ড, কবে নিলাম হয়েছে জানেন না সর্বোচ্চ দরদাতা! রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি উপলক্ষে পোস্টারিং দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি—অভিযানে আটক ১ দিনাজপুরের বিরামপুরে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা পুলিশে তথ্য দেওয়ার‘অপরাধে’ হত্যা চেষ্টার অভিযোগ

সাত সকালে পাহাড় ধসে ৭ মাসের মেয়ে ও বাবা নিহত

  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৫০ বার পঠিত

চট্টগ্রামের ষোলশহর এলাকায় পাহাড় ধসে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতরা সম্পর্কে বাব এবং মেয়ে। মেয়েটির বয়স ৭ মাস।

রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর আই ডাব্লিউ কলোনিতে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতরা হলেন স্থানীয় কালা মিয়ার ছেলে মোঃ সোহেল (৩৫) এবং তার শিশু সন্তান বিবি জান্নাত।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে আই ডাব্লিউ কলোনির একটি বসতঘরের উপর পাহাড় ধসে পড়ে। এতে চারজন হতাহত হন।

ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজনের চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com