ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর সহায়তায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার!

রংপুরে স্বামীর সহায়তায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর।

মাস তিনেক আগে জেলায় মিঠাপুকুরের বিদ্যুৎ মিয়ার সঙ্গে ১৬ বছরের এক কিশোরীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীকে দেহ ব্যবসায় বাধ্য করার চেষ্টা করেন স্বামী বিদ্যুৎ মিয়া।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে দুই হাজার টাকার বিনিময়ে স্বামী চার খদ্দেরের হাতে তুলে দেন স্ত্রীকে। বাড়ির পাশের বিল এলাকায় একটি আখ ক্ষেতে গৃহবধূকে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ওই চারজন। অসুস্থ অবস্থায় সেখান এসে ট্রিপল নাইনে কল দিলে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে রংপুর মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ অভিযান চালিয়ে স্বামী বিদ্যুৎ এবং খদ্দের সাকিনুর ও গফফারকে গ্রেফতার করে। ভুক্তভোগীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে নির্যাতিতা সেখানে চিকিৎসাধীন আছেন।

ওসি আরও বলেন, পরে নির্যাতিতার মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় বিদ‍্যুৎসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। অভিযুক্ত অপর দুজন আবু তালেব এবং জাহিনুরকে গ্রেফতারে অভিযান চলছে।

নির্যাতিতার মা বলেন, ‘আমার মেয়ের যারা এমন সর্বনাশ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে আর কেউ কখনো এমনটা না করে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্বামীর সহায়তায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার!

আপডেট টাইম : ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩