ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার সকাল টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়ার মো. ইউনুছের ছেলে সাইফুল ইসলাম এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়ার সামসুল আলমের ছেলে রিয়াজ উদ্দিন।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্ততে মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। এ সময় আরো দুই মাদক কারবারি পালিয়ে যান। পরে আটকদের দেহ ও ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা, তিনটি মোবাইল ফোন এবং পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

আপডেট টাইম : ০৭:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩