ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভারতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে ১২ জনের মৃত্যু

ভারতে একটি কন্টেইনার ট্রাক-যাত্রীবাহী মিনিবাসের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনই নারী ও শিশু। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৩ জন।

রোববার (১৫ অক্টোবর) ভোররাতে দেশটির মহারাষ্ট্র রাজ্যে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার ভোররাতে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে দ্রুতগামী একটি মিনি-বাস একটি কন্টেইনার ট্রাককে ধাক্কা দিলে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এনডিটিভি বলছে, দুর্ঘটনাকবলিত ওই প্রাইভেট বাসে ৩৫ জন যাত্রী ভ্রমণ করছিলেন। তারা বুলধানা জেলার সাইলানি বাবা দরগা পরিদর্শন করে নাসিকে ফিরছিলেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

ভারতীয় কর্মকর্তাদের মতে, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার এবং রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত এক্সপ্রেসওয়ের ভাইজাপুর এলাকায় রোববার মধ্যরাতের কিছুক্ষণ পরই এই দুর্ঘটনাটি ঘটে।

মূলত বাস চালানোর একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ফলস্বরূপ বাসটি জাম্বরগাঁও টোল প্লাজার কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে দুর্ঘটনাকবলিত মিনি বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিল। এটিতে ১৭ জন যাত্রী বহনের ক্ষমতা থাকলেও ঘটনার সময় প্রায় ৩৫ জন যাত্রী এতে ভ্রমণ করছিলেন বলে ভাইজাপুর থানার একজন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন।

দুর্ঘটনায় ১২ জন যাত্রী নিহত হন। ভাইজাপুর থানার পরিদর্শক শ্যামসুন্দর কাভথালে জানিয়েছেন, মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ, ছয়জন নারী এবং একটি নাবালিকা শিশু রয়েছে।

দুর্ঘটনায় আরো ২৩ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে ১২ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৩:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩