ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ফেনীতে বিপন্ন প্রজাতির ৩ হনুমানসহ গ্রেফতার ২

ফেনীতে সপ্তাহের ব্যবধানে ফের বিপন্ন প্রজাতির তিনটি মুখপোড়া হনুমানসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের কাছে হনুমান তিনটি হস্তান্তর করেন।

এর আগে, শনিবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকা থেকে হনুমান তিনটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সোনাগাজীর বক্তারমুন্সি গ্রামের মৃত মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে সুজন উদ্দিন ও নোয়াখালীর চাটখিল উপজেলার বেলিয়া গ্রামের শামসুল আলমের ছেলে শাকিল।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তিনটি মুখপোড়া কালো হনুমান উদ্ধার করা হয়। লাইসেন্স বা ফারমিট ছাড়া বিপন্ন প্রজাতির হনুমান নিজের হেফাজতে রাখায় সুজন উদ্দিন ও মো. শাকিলকে গ্রেফতার করা হয়।

সামাজিক বন বিভাগ ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, হনুমানগুলোকে চট্টগ্রামের বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের মাধ্যমে কক্সবাজার ডুলা হাজরা সাফারি পার্কে পাঠানো হবে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি মুখপোড়া হনুমান ও ১৬টি কচ্ছপ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহাদুজ্জামান রাজু নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ফেনীতে বিপন্ন প্রজাতির ৩ হনুমানসহ গ্রেফতার ২

আপডেট টাইম : ০৩:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩