ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

মসজিদের ভেতর খাদেমের মরদেহ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর আজিমপুরে একটি মসজিদ থেকে হানিফ (৪৫) নামে এক খাদেমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালবাগ থানার পুলিশ আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র হানিফ জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মসজিদের খাদেমসহ চারজন একসঙ্গে থাকতেন। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের সিটিজেন নিউজকে জানান, রাতে বস্তা উদ্ধারের সংবাদ পেয়ে মসজিদের দ্বিতীয় তলার পরিত্যক্ত কক্ষ থেকে হানিফ নামে মসজিদের খাদেমের মরদেহ উদ্ধার করা হয়। তার পেটে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মসজিদের ভেতর খাদেমের মরদেহ

আপডেট টাইম : ০৩:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯