ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মেট্রোরেল ৫ নভেম্বর থেকে নতুন সূচিতে

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আগামী ৪ নভেম্বর থেকে উদ্বোধন হচ্ছে মেট্রোরেল। এর পরদিন ৫ নভেম্বর থেকেই নতুন সূচিতে মেট্রোরেল চলাচল করবে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

বুধবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে এ তথ্য জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, ৫ নভেম্বর রোববার থেকে প্রতিদিন উত্তরা উত্তর থেকে সকাল সাড়ে ৭টায় মেট্রোরেল চলাচল শুরু হবে। এটি রাত সাড়ে ৮টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলাচল করবে।

ডিএমটিসিএল পরিচালক বলেন, ৪ নভেম্বর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঐদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন। পরের দিন ৫ নভেম্বর থেকে মেট্রোরেল চলাচল করবে। মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

গত বছরের ডিসেম্বরে দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মেট্রোরেল ৫ নভেম্বর থেকে নতুন সূচিতে

আপডেট টাইম : ০২:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩