ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গাজায় রাতভর ইসরাইলি হামলায় নিহত ৬৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন শতাধিক।

বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) ফিলিস্তিনের ইন্দোনেশিয়া হাসপাতাল সূত্রে এই তথ্য জানা যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন শতাধিক।

নিহতদের মধ্যে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পের ৩০ জন রয়েছেন। রাতভর বোমা হামলায় নারী ও শিশুসহ জাবালিয়া শরণার্থী ক্যাম্পে অন্তত ৩০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদসংস্থা ওয়াফা।

প্রতিবেদনে জানা গেছে, জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরাইলি বোমা হামলায় দুটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এতে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

এর আগে জাবালিয়ার আল- ইয়েমেন আল-সাইদ হাসপাতালের সামনে একটি বেসামরিক গাড়িতে বিমান হামলা করে ইসরাইল। এতে ১৯ জন নিহতসহ আরও অনেকেই আহত হয়েছেন।

এছাড়াও গাজার পশ্চিমাঞ্চলের আল-সাবরা এলাকায় আটজন নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে, পূর্ব খান ইউনিসের বানি সুহাইলা শহরের একটি বাড়িতে বোমা হামলা করে শিশুসহ ১০ জনকে হত্যা করেছে ইসরাইল।

গাজায় এক মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলের বোমা হামলা ও হামলায় বহু হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার কারণে ইন্দোনেশিয়া হাসপাতালে রোগীর চাপ ব্যাপক পরিমাণে বেড়েছে। এছাড়া হাসপাতালটির জ্বালানি প্রতিদিনই ফুরিয়ে আসছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গাজায় রাতভর ইসরাইলি হামলায় নিহত ৬৫

আপডেট টাইম : ১০:১৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩