ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল

মেট্রোরেল চলাচলের সময়সূচি নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রোববার ডিএমটিসিএলের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে।

বিশেষ নোটে বলা হয়েছে, সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুটি বর্তমানে চালু সব স্টেশনে থামবে। এমআরটি বা র‍্যাপিড পাস ব্যবহার করে ট্রেন দুটিতে ভ্রমণ করা যাবে।

এরপর বেলা ১১টা ৪০ মিনিট, ১১টা ৫০ মিনিট, দুপুর ১২টা ও দুপুর ১২টা ১২ মিনিটে চারটি অতিরিক্ত মেট্রোরেল মতিঝিল স্টেশন থেকে যাত্রা শুরু করে সচিবালয়, ফার্মগেট এবং পরবর্তী প্রতিটি স্টেশনে থেমে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত যাবে।

তবে এ চারটি মেট্রো ট্রেনে উঠতে পারবেন শুধুমাত্র এমআরটি/র‍্যাপিড পাস ব্যবহারকারীরা। ভ্রমণের দিন বেলা ১১টা ৩০ মিনিটের আগে কেনা সিঙ্গেল জার্নি টিকিটে এসব ট্রেনে ভ্রমণ করা যাবে। ১১টা ৩০ মিনিটের পর এ তিনটি স্টেশনে থেকে সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে না।

বিজ্ঞপ্তিতে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল স্টেশনের বিষয়ে বলা হয়েছে, বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ারে হেডওয়ে ১২ মিনিট। বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে হেডওয়ে ১০ মিনিট।

বিশেষ নোটে সময়সূচি নিয়ে বলা হয়েছে, রাত ৮টা ১৫ মিনিট এবং রাত ৮টা ৩০ মিনিটে দুটি মেট্রোরেল আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত চলছে।

উল্লেখ্য, মেট্রোরেল দুটিতে শুধুমাত্র এমআরটি পাস অথবা র‍্যাপিড পাস এবং ভ্রমণের দিন রাত ৭টা ৪৫ মিনিটের আগে কেনা সিঙ্গেল জার্নি টিকিটের যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাত ৭টা ৪৫ মিনিটের পর সব টিকিট বিক্রয় অফিস ও টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।

শুক্রবার সাপ্তাহিক বন্ধের বিষয়টিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল

আপডেট টাইম : ০৯:৫৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩