ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দুর্নীতি মামলায় খালাস পেলেন নওয়াজ শরীফ

দুর্নীতি মামলায় খালাস পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বুধবার ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ নওয়াজকে বহুল আলোচিত অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলা থেকে খালাসের আদেশ দেন।

অবৈধ অর্থ দিয়ে যুক্তরাজ্যের লন্ডনে সম্পদ গড়ার অভিযোগে ২০১৮ সালে অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু পাঁচ বছর পর দুর্নীতির দায় থেকে মুক্তি পেয়েছেন তিনি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে। নির্বাচনের আগে দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি নওয়াজ শরীফের জন্য বড় একটি স্বস্তি।

এছাড়া অপর এক দুর্নীতি মামলায় আদালতের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিল তুলে নিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা। এরমাধ্যমে তার সামনে থেকে আরেকটি বাধা দূর হয়ে গেছে।

তবে নওয়াজ শরীফের বিরুদ্ধে এখনও আল-আজিজিয়া স্টিল মিল মামলার রায় বহাল রয়েছে। ২০১৮ সালে আল-আজিজিয়া মামলায় নওয়াজকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে এ মামলার আপিল শুনানি সম্পন্ন হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দুর্নীতি মামলায় খালাস পেলেন নওয়াজ শরীফ

আপডেট টাইম : ১০:২২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩