ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

শিকলবন্দি অবস্থায় অপহৃত দুই যুবক উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফে তথ্য প্রযুক্তির সহায়তায় ৮ ঘণ্টার অভিযানে অপহৃত দুই যুবককে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। অপহৃতরা হলেন, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মালভিটা এলাকার বাসিন্দা মো. ইদ্রিসের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫) ও শিকদার বিল এলাকার মঞ্জুর আলমের ছেলে নুরুল আমিন (২৫)।

আটক অপহরণকারী হলেন, টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ডেইলপাড়া বশির আহমদের ছেলে ওমর ফারুক (২২)।

টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ টিম ৮ ঘণ্টা অভিযান চালায়। এ সময় সদর ইউনিয়নের রাজারছড়া জাগির আহমদের বসতঘর থেকে শিকলবন্দি অবস্থায় অপহৃত দুই যুবককে উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, মাদক ক্রয়-বিক্রয়ের লেনদেন এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশে ভুক্তভোগীদের অপহরণ করে। আটক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

শিকলবন্দি অবস্থায় অপহৃত দুই যুবক উদ্ধার, আটক ১

আপডেট টাইম : ১০:৫০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩