ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

মেডিসিন সাপোর্ট নিয়ে বেঁচে আছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার বড় ভাই এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে বলেছেন, মেডিসিন সাপোর্ট নিয়ে বেঁচে আছেন এরশাদ। তবে শঙ্কামুক্ত নন।

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা নিয়ে শনিবার রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, উনি এখনও শঙ্কামুক্ত নয়। ওনার অবস্থা আশঙ্কাজনক। মেডিসিন সাপোর্ট দেয়া হচ্ছে। সেই সাপোর্ট চলতে থাকবে। মেডিসিন সাপোর্ট নিয়ে বেঁচে আছেন উনি।

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে গতকাল জানিয়েছিলেন জি এম কাদের। সেদিন এরশাদের জন্য দোয়াও চান তিনি।

শুক্রবার) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়।

গত ২২ জুন থেকে ৯০ বছর বয়সী এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদ হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন। বৃহস্পতিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

গত সোমবার অসুস্থ সাবেক রাষ্ট্রপতি এরশাদকে দেখতে সিএমএইচে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মেডিসিন সাপোর্ট নিয়ে বেঁচে আছেন এরশাদ

আপডেট টাইম : ০১:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯