ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বড় হচ্ছে মন্ত্রিসভা: শুক্রবার সন্ধ্যায় শপথ

দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার আকার আরো বাড়ানো হচ্ছে। বর্ধিত মন্ত্রিসভার নতুন সদস্যরা শুক্রবার সন্ধ্যায় বঙ্গবভনে শপথ গ্রহণ করবেন।

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৈনন্দিন সূচি থেকে এ তথ্য জানা গেছে।

সূচিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের কথা উল্লেখ রয়েছে।

বুধবার শপথ গ্রহণ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ জন নির্বাচিত সংসদ সদস্য। তাদের মধ্যে আওয়ামী লীগের ৪৮ জন ও জাতীয় পার্টির দুজন রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যদের মধ্য থেকে মন্ত্রিসভায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৮ থেকে ১০ জন নতুন যুক্ত হতে পারেন। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগও। ১০ থেকে ১২টি গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদফতরকে (পরিবহন পুল) চাহিদাও দেওয়া হয়েছে।

গত ১১ জানুয়ারি শপথ নেন দ্বাদশ জাতীয় সংসদের ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বর্তমান মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বড় হচ্ছে মন্ত্রিসভা: শুক্রবার সন্ধ্যায় শপথ

আপডেট টাইম : ০৭:১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪