ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সিরিয়ায় আইএসের হামলা, নিহত ১৮

সিরিয়ার মরুভূমিতে সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বন্দুকধারীদের হাতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া হামলার পর থেকে আরো অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন হামলায় তারা প্রাণ হারান। বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার মরুভূমিতে সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বন্দুকধারীদের হাতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে। নিহত ওই ব্যক্তিরা মরুভূমিতে ট্রাফল (মাটির নিচে জন্মায় এবং রান্নার কাজে ব্যবহৃত হয় এমন ছত্রাক বা ছাতা) সংগ্রহ করার সময় তাদের ওপর এই হামলা চালানো হয়।

যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আল-জোরে হামলার পর থেকে আরও ৫০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

সিরিয়ার সরকারপন্থি আল-মায়াদিন টিভি বলছে, হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে কুর্দিশ নর্থ প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, হামলায় নারী ও শিশুসহ প্রায় ৪০ জন নিহত হয়েছেন।

এর আগে গত বছরও বেশ কয়েকটি বন্দুক হামলায় বহু সংখ্যক সিরিয়ান ট্রাফল শিকারী নিহত হয়েছিলেন। সেসব হামলা ও প্রাণহানির জন্য আইএসকে ব্যাপকভাবে দায়ী করা হয়েছিল, তবে সন্ত্রাসী ওই গোষ্ঠীটি সেসব হামলার পেছনে ছিল বলে কোনও দাবি করেনি।

মরুভূমির ট্রাফল আসলে এক ধরনের ভোজ্য ছত্রাক যা শুষ্ক এলাকায় জন্মায় এবং এটি বেশ মূল্যবান একটি খাবার। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এই দেশে প্রতি কেজি ট্রাফল ৩৫ মার্কিন ডলার পর্যন্ত দামে বিক্রি হয়ে থাকে। যেখানে দেশটির মানুষের ন্যূনতম মাসিক মজুরি প্রায় ১৪ মার্কিন ডলার এবং দেশটির আনুমানিক ৯০ শতাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস তার সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে, বুধবারের হামলায় সরকার সমর্থক আধাসামরিক ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এনডিএফ) চার সদস্যসহ ১৮ জন নিহত হয়েছেন।

আইএসের বন্দুকধারীরা দেইর আল-জোর প্রদেশের দক্ষিণে অবস্থিত মরুভূমি এলাকা কোবাজিবে ট্রাফল শিকারীদের দলের ওপর গুলিবর্ষণ করে বলেও গোষ্ঠীটি জানিয়েছে। এতে করে সেখানে বন্দুকধারী এবং এনডিএফ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় এবং সেখানে ১২টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সিরিয়ায় আইএসের হামলা, নিহত ১৮

আপডেট টাইম : ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪