ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ফুপাতো বোনকে দেখতে নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ফুপাতো বোন ফিরোজা বেগমকে দেখতে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বাসায় গিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

রোববার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিক্সন লিখেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায়…।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার দিকে প্রধানমন্ত্রী নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান। সেখানে তারা বেশ কিছু সময় কাটান। নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রীর ফুপাতো বোন ফিরোজা বেগমের ছোট ছেলে। তাঁর আরেক ছেলে নূর-ই আলম চৌধুরী লিটন জাতীয় সংসদের চিফ হুইপ। ফিরোজা বেগমের স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরী সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।

২০১৬ সালে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনকে বিয়ে করেন নিক্সন চৌধুরী। তারিন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য।

নিক্সন চৌধুরী ২০১৪ সালের ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন। এরপর বিগত দুই নির্বাচনেও তিনি স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহকে পরাজিত করেন। নিক্সন চৌধুরী বর্তমানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ফুপাতো বোনকে দেখতে নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪