ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

নোবিপ্রবি ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে সাময়িক অব্যাহতি

নোবিপ্রবি প্রতিনিধিঃ সিনিয়র-জুনিয়র বাকবিতণ্ডা ও হাতাহাতির কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) নোবিপ্রবির শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও মযার্দা পরিপন্থি কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে আজহারুল ইসলাম সজিব (সাংগঠনিক সম্পাদক, আব্দুল মালেক উকিল হল শাখা), হিমেল দাশ (তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক, আব্দুল মালেক উকিল হল শাখা), তৌহিদুল ইসলাম রাফি (উপপ্রচার সম্পাদক, আব্দুল মালেক উকিল হল শাখা), মো. সোহান হোসেন (ধর্মবিষয়ক সম্পাদক, আব্দুল মালেক উকিল হল শাখা), জয় প্রকাশ বর্মন (যুগ্মসাধারণ সম্পাদক, ভাষা শহিদ আব্দুস সালাম হল শাখা), রিদুয়ান বিন আজাদ (সাংগঠনিক সম্পাদক, ভাষা শহিদ আব্দুস সালাম হল শাখা), শাহরিয়ার সাকিব (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, নোবিপ্রবি শাখা) কে স্ব স্ব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে পরবর্তীতে তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত জবাব শাখা ছাত্রলীগের দলীয় কাযার্লয়ে আগামী সাত দিনের মধ্যে লিখিত দেয়ার নির্দেশ দেওয়া হয়।

জানতে চাইলে নোবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বলেন, সংগঠনের শৃঙ্খলা ও মযার্দা পরিপন্থি কার্যকলাপে লিপ্ত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রলীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এখানে উচ্ছৃঙ্খলার কোনো সুযোগ নেই।

সভাপতি নাঈম রহমান বলেন, সিনিয়র জুনিয়র সমস্যার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটি আমাদের কাছে প্রতিবেদন জমা দিবেন। প্রতিবেদন অনুয়ায়ী তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ ইদ্রিস ইডিটোরিয়ামে নোবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এ বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

নোবিপ্রবি ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে সাময়িক অব্যাহতি

আপডেট টাইম : ০১:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪