ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

এইচএসসি ও সমমানের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

সিটিজেন প্রতিবেদকঃ বৃহস্পতিবারের (১৮ জুলাই) চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পাশাপাশি দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণে আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।

তবে ২১ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

যেসব পরীক্ষা স্থগিত
১৮ জুলাই ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ভূগোল (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা ছিল। এদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীত (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র এবং পালি দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মাদরাসা বোর্ডের অধীনে আলিমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আল ফিকহ প্রথমপত্র পরীক্ষা ছিল। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ভোকেশনাল) বিশেষায়িত সিভিল-২, বিশেষায়িত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস-২, বিশেষায়িত মেকানিক্যাল-২ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে স্ব স্ব বোর্ড জানিয়ে দেবে।

অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি করেছেন। রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি এদিন রাস্তায় নামে কলেজপর্যায়ের শিক্ষার্থীরাও। এতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন মারা গেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

এইচএসসি ও সমমানের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

আপডেট টাইম : ১০:১৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪