ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী ‎নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পিরোজপুর মহিলা পরিষদের( সংবাদ সম্মেলন) তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা লক্ষ্মীপুরে আমনের ব্যাপক ফলন, দামে খুশি কৃষকরা তুরাগে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার ঝিনাইদহে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মারশাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ও বান কি মুন ঢাকা ছেড়েছেন

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ:ঢাকা ছেড়েছেন মারশাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

ঢাকায় অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন অভিযোজন সংক্রান্ত বৈঠকে অংশগ্রহণ ও কক্সবাজার রোহিঙ্গাক্যাম্প পরিদর্শন শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়েন তারা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. হিলদা ও বান কি মুনকে পৃথকভাবে বিদায় জানান।

সফরকালে দুজনই ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপশন (জিসিএ) সভায় যোগদান করেন। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।

দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপশনের বর্তমান চেয়ার বান কি মুন উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশকে জলবায়ুর অভিযোজনের ক্ষেত্রে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ ও ‘বিস্ময়কর’ হিসেবে অভিহিত করেন।

সফরকালে মারশাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ইস্যুতে বাংলাদেশ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক

মারশাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ও বান কি মুন ঢাকা ছেড়েছেন

আপডেট টাইম : ১১:২৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯