ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

আন্দোলনের মোড় বদলে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা: প্রেস সচিব

সিটিজেন প্রতিবেদকঃ গণআন্দোলনের গতিপথ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ১৮ জুলাই সকালে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এর ফলে আন্দোলন নতুন মাত্রা পায় এবং হাসিনার বিদায় ত্বরান্বিত হয়।

শুক্রবার (২২ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত ‘দ্য রোল অব নিউ মিডিয়া ইন রেভ্যুলেশন অ্যান্ড রি-বিল্ডিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনএসইউ’র মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রাম এ সেশনের আয়োজন করে।

শফিকুল আলম বলেন, এ আন্দোলনে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বুক পেতে দিয়েছেন। কিন্তু এটি গণমাধ্যমে সেভাবে আসেনি। এটি আমাদের গণমাধ্যমের ব্যর্থতা। এ আন্দোলনে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এরমধ্যে বাংলা ব্লকেড একটি।

দিন হিসেবে ১৮ জুলাই এবং ৩০ জুলাইয়ের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধ গড়ে তোলেন এবং ৩০ জুলাই শেখ হাসিনাকে ‘লাল কার্ড’ দেখানো তার অন্যতম বড় দিক। এটি নিউ মিডিয়ার কারণে সম্ভব হয়েছে’ যোগ করেন প্রেস সচিব।

সেমিনারে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের উপস্থাপন মানজুর আল মাতিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমি রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং এনএসইউর গ্রুপগুলোতে ছিলাম। সেখানে আমি দেখেছিলাম, কীভাবে সিভিল ওয়ারের প্ল্যান সাজানো হয়েছিল।

পতিত স্বৈরাচার জনগণকে রাস্তায় নামতে বাধ্য করেছে জানিয়ে তিনি বলেন, এ আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল দ্বিমত প্রকাশের স্বাধীনতাও। আমি আমার মত প্রকাশ করবো, যেটি কারও সঙ্গে মিলবে না। কিন্তু তাতে কেউ বাঁধা দেবে না।

সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির এমসিজে প্রোগ্রামের শিক্ষক ড. শরিফুল ইসলাম ইমশিয়াত। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

আন্দোলনের মোড় বদলে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা: প্রেস সচিব

আপডেট টাইম : ০২:৩২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪