ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জার্মানির অর্থনৈতিক বিপর্যয়, ৫ লক্ষাধিক গৃহহীন!

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির হাউজিং, নগর উন্নয়ন ও নির্মাণ বিষয়ক ফেডারেল মন্ত্রণালয় একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে ইউরোপের বৃহত্তম অর্থনীতিতে প্রায় ৫ লক্ষ ৩১ হাজার ৬০০ জনের স্থায়ী আশ্রয় নেই।

গৃহহীনদের মধ্যে চার লাখ ৩৯ হাজার ৫০০ জনকে জরুরি আবাসন সহায়তা ব্যবস্থাপনায় রাখা হয়েছিল। আর ৬০ হাজার ৪০০ জন গৃহহীন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের বাসায় ছিলেন। বাকি গৃহহীনরা রাস্তায় বা অস্থায়ী আবাসনে বাস করছেন।

এই তথ্যগুলো গতবছর জানুয়ারির শেষে নেওয়া৷ ২০২২ সালে গৃহহীনদের নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই সময় গৃহহীনের সংখ্যা ছিল দুই লাখ ৬৩ হাজার৷ অর্থাৎ এবার সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়েছে।

তবে মন্ত্রণালয় বলছে, প্রথমবার রিপোর্ট প্রকাশের সময় তথ্য সংগ্রহে সীমাবদ্ধতা ছিল। এছাড়া বুধবার প্রকাশিত রিপোর্টে এক লাখ ৩৬ হাজার ইউক্রেনীয় শরণার্থীরা অন্তর্ভুক্ত আছেন। বিকল্পের অভাবে তারা শরণার্থী আবাসনে বাস করছেন। এই ইউক্রেনীয়রা প্রথম রিপোর্ট প্রকাশের পর জার্মানিতে এসেছেন।

আবাসন, নগর উন্নয়ন ও ভবন মন্ত্রী ক্লারা গেভিৎস জানান, গৃহহীন সমস্যা সমাধানে সরকার পদক্ষেপ নিচ্ছে। ২০৩০ সালের মধ্যে সমস্যা সমাধানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, সাশ্রয়ী মূল্যের আরো আবাসন তৈরি করতে এবং গৃহহীনদের জন্য নিজস্ব বাসস্থান খুঁজে পাওয়া সম্ভব করতে জার্মানি ২০২৮ সালের মধ্যে সামাজিক আবাসনে ২০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করছে।

গত বছর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে প্রতি রাতে প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন অবস্থায় ছিলেন বলে জানিয়েছে ইউরোপিয়ান ফেডারেশন অফ ন্যাশনাল অর্গ্যানাইজেশনস ওয়ার্কিং উইথ দ্য হোমলেস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জার্মানির অর্থনৈতিক বিপর্যয়, ৫ লক্ষাধিক গৃহহীন!

আপডেট টাইম : ১২:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫