ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কৃষিগুচ্ছের ভর্তি আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি, পরীক্ষা ১২ এপ্রিল

সিটিজেন প্রতিবেদকঃ এ বছর নয়টি কৃষি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।  কৃষিগুচ্ছের নেতৃত্ব দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন। গতকাল বৃহস্পতিবার বাকৃবির উপাচার্যের অফিসে সব কৃষি গুচ্ছে উপাচার্যদের নিয়ে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হেলাল উদ্দীন বলেন, বাকৃবি উপাচার্যের কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির ওই সভায় সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

সভায় কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা-১% এবং উপজাতি,পার্বত্যাঞ্চলের বাংলাদেশি ও অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১% কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার দু’শত টাকা।

ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাবে।

কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কৃষিগুচ্ছের ভর্তি আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি, পরীক্ষা ১২ এপ্রিল

আপডেট টাইম : ০১:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫