ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার ক্লাব রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্কঃ মাঠের ফুটবলে রিয়াল মাদ্রিদের ধারকাছে নেই কোনো ক্লাব। ১৫ বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাই জিতেছে তারা। তেমনি আয়ের দিকেও শীর্ষে দলটি। ফুটবল বেঞ্চমার্কের ২০২৫ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স প্রতিবেদন অনুযায়ী ইতিহাসের প্রথম ফুটবল ক্লাব হিসেবে ক্লাবটি স্পর্শ করেছে এক বিলিয়ন ইউরোর মাইলফলক।

আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েটের লন্ডনে প্রকাশিত ২৮ তম ‘ফুটবল মানি লিগ’ রিপোর্টে গতকাল জানিয়েছে এ খবর।

২০২৩/২০২৪ সিজনে ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বাধীন রিয়াল মাদ্রিদ ১.০৬৫ বিলিয়ন ইউরো আয় করে তালিকার শীর্ষে রয়েছে। ৮৩৮ মিলিয়ন ইউরো আয় করে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় এবং ৮০৬ মিলিয়ন ইউরো আয় করে তৃতীয় স্থানে রয়েছে পিএসজি। ম্যানচেস্টার ইউনাইটেড (৭৭ কোটি ১০ লাখ ইউরো) ও বায়ার্ন মিউনিখ (৭৬ কোটি ৫০ লাখ ইউরো)।

মূলত রিয়ালের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নতুন বার্নাব্যু স্টেডিয়াম।

স্টেডিয়ামের ধারণক্ষমতা বৃদ্ধি বা ম্যাচ ডে’তে প্রিমিয়াম অফার চালুর মাধ্যমে ম্যাচ ডে আয় বাড়িয়েছে। ম্যাচ আয়োজন করে ২৫১ মিলিয়ন ইউরো আয় করেছে ক্লাবটি, যা আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেশি। নতুন ভিআইপি সিটে অতিরিক্ত ৮৩ মিলিয়ন ইউরো আয় হয়েছে তাদের। এছাড়া মার্কেটিং ও বিজ্ঞাপন চুক্তিতে বাণিজ্যিক আয় ২৬% বৃদ্ধি পেয়েছে এবং সম্প্রচার আয় বেড়েছে ৮%।

ডেলয়েটেরে প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ স্কোয়াডের বাজারমূল্য ১.৩৬৪ বিলিয়ন ইউরো। একই সঙ্গে ক্লাবের ব্যবসায়িক মূল্য ৫.০৯৭ বিলিয়ন ইউরো।

একাডেমির খেলোয়াড় বিক্রি করেও বড় অঙ্ক আয় করেছে রিয়াল। ২০২৪-২৫ মৌসুমে একাডেমি থেকে মূল দলে আসা খেলোয়াড়দের সংখ্যা, ২০১৯-২০ থেকে ২০২৪-২৫ পর্যন্ত একাডেমি খেলোয়াড়দের বিক্রয় আয় এবং ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের মাঠে কাটানো মিনিটের শতাংশ বিশ্লেষণ করা হয়েছে। যেখানে তাদের আয় ২১৮ মিলিয়ন ইউরো।

তবে আয়ের মতো ব্যায়ও বেড়েছে রিয়ালের। বর্তমানে তাদের ক্লাবের কর্মী খরচ ৫০৫ মিলিয়ন ইউরো, যা আগের বছরের তুলনায় ১২% বেশি। তবে এটি হয়েছে মূলত ক্রীড়া সাফল্যের জন্য দেওয়া ৪১ মিলিয়ন ইউরোর বোনাসের কারণে। তবে কর্মী খরচ ও অপারেটিং আয়ের অনুপাত (৪৭%) দিক থেকে দক্ষতা দেখিয়েছে ক্লাবটি। ১৬ মিলিয়ন ইউরো নিট লাভ দিয়ে আর্থিক বছর শেষ করেছে, যা বড় বিনিয়োগের পরেও ক্লাবটির আর্থিক স্থিতিশীলতার প্রমাণ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার ক্লাব রিয়াল মাদ্রিদ

আপডেট টাইম : ০১:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫