ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আওয়ামী প্রেতাত্মারা নব্য বিএনপি সেজে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে- আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

“পতিত আওয়ামী লীগের প্রেতাত্মারা নব্য বিএনপি সেজে আরাফাত রহমান কোকো কিংবা জিয়াউর রহমানের নামে ব্যানার বানিয়ে নতুন দোকান খোলার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন ভাবে অপকর্ম করে বেড়াচ্ছে” বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ৬ টি দল নিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক এর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ছোট ছোট টুর্নামেন্ট আয়োজন করে অবৈধ কার্যক্রমের সঙ্গে অনেকেই জড়িয়ে পড়ছে। আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা সবাই এখন বিএনপি হয়ে গেছে।পতিত আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা এখন নব্য বিএনপি সেজে আরাফাত রহমান কোকো কিংবা জিয়াউর রহমানের নামে ব্যানার বানিয়ে নতুন দোকান খোলার চেষ্টা করছে।এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই এই ধরনের অপকর্মকারীদের কাউকেই প্রশ্রয় এবং সুযোগ দেওয়া যাবে না।

আমিনুল হক বলেন, আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার মুক্ত হতে পারিনি। কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় গণমাধ্যমগুলোতে স্বৈরাচার এর প্রেতাত্মারা এখনো পর্যন্ত বসে আছে।

তিনি বলেন,গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সে ধ্বংসস্তূপের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে টেনে তুলে নতুনভাবে জাগরণ তৈরির প্রয়াস হাতে নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন,ভবিষ্যতে বাংলাদেশ এর ক্রীড়াঙ্গনে আর কখনো কোনো দলীয়করণ-রাজনীতিকরণ করা হবে না। যুবসমাজ যেভাবে মাদকের দিকে ঢলে পড়েছে সেই যুবসমাজকে মাদক থেকে মুক্ত করার জন্য ক্রীড়াঙ্গন হবে অন্যতম একটি মাধ্যম।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। আমরা বাংলাদেশের খেলাধুলা তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সারা বছরব্যাপী ক্যালেন্ডারের মধ্যে রাখতে ও একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। সেই সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলা অন্যতম একটি মাধ্যম।

জাতীয় ফুটবলের সাবেক এ অধিনায়ক বলেন,আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখছি- সেই স্বপ্নের বাস্তবায়ন তখনই হবে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকারের কাছে বাংলাদেশের জনগণের জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা একটি সুন্দর ও গণতন্ত্রকামী বাংলাদেশ গড়তে পারব।

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট রাজশাহীর আহ্বায়ক মোজাদ্দে জামানী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে টুর্নামেন্টের ব্যবস্থাপক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য
সহ-দফতর ইবরাহীম খলিল,বগুড়া জেলা ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল,ক্রিকেটার মাইসুকুর রহমান রিয়েল,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমনসহ প্রতিযোগী ছয়টি দলের খেলোয়াড় ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আওয়ামী প্রেতাত্মারা নব্য বিএনপি সেজে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে- আমিনুল হক

আপডেট টাইম : ০৮:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫