ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শচীনের রেকর্ড ভেঙে রাচিনের ইতিহাস, টাইগারদের বিপক্ষে সেঞ্চুরির ঝড়

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। মাত্র ২৫ বছর বয়সেই তিনি ভেঙে দিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ২৬ বছর পুরনো রেকর্ড।সোমবার বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরি করে তো ইতিহাসের পাতায়ই নাম লিখিয়ে ফেলেছেন নিউজিল্যান্ডের তরুণ এই ব্যাটার।

আইসিসি টুর্নামেন্ট পেলেই যেন সেঞ্চুরির নেশা পেয়ে বসে রাচিন রবীন্দ্রকে। ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে অভিষেক ম্যাচেই শতরান করেছিলেন তিনি। এবার ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন রাওয়ালপিন্ডিতে।

চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে দলে ফিরে এসেই ঐতিহাসিক রেকর্ড গড়েছেন রাচিন। তিনি হলেন ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকে সেঞ্চুরি করলেন।

২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন রাচিন। ক্রিকেট ইতিহাসে ১৯ জন খেলোয়াড় বিশ্বকাপে অভিষেকে শতরান করেছেন এবং ১৫ জন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকে শতরান করেছেন। কিন্তু রাচিন একমাত্র ক্রিকেটার যিনি দুটি টুর্নামেন্টেই অভিষেকে সেঞ্চুরি করেছেন।

রাচিন মাত্র ৩০ ওয়ানডে ম্যাচে এরই মধ্যে চারটি শতরান করেছেন। তার চারটি সেঞ্চুরিই আইসিসি টুর্নামেন্টে এসেছে। তিনটি শতরান ২০২৩ বিশ্বকাপে এবং একটি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শচীনের রেকর্ড ভেঙে রাচিনের ইতিহাস, টাইগারদের বিপক্ষে সেঞ্চুরির ঝড়

আপডেট টাইম : ০২:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫