ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশকে সমীহ শ্রীলংকার

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে শুক্রবার মাঠে নামছে শ্রীলংকা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। এ সিরিজে টাইগারদের হয়ে খেলছেন না মাশরাফি-সাকিবের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটার। লিটন-সাইফউদ্দিনও নেই। তবু সফরকারীদের হালকাভাবে নিচ্ছেন না স্বাগতিকরা।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে সেটিই জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কারণ নেই। তারা খুব ভালো ক্রিকেট খেলছে। বিশ্বকাপে তাদের পারফরম্যান্স ভালো ছিল। টাইগার স্কোয়াডে মাশরাফি-সাকিব নেই। তবে তাদের পরিবর্তে যারা আছে, তারা ভালো খেলেই এসেছে। তাই ওদের সহজভাবে নেয়ার উপায় নেই।

এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন লংকার তারকা পেসার লাসিথ মালিঙ্গা। বিদায়ী ম্যাচে তাকে জয় উপহার দিতে চান সতীর্থরা। এ ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী করুনারত্নে।

লংকান অধিনায়ক বলেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। ম্যাচটা জিতে তাকে (মালিঙ্গা) ভালোভাবে বিদায় জানাতে চাই। তাই জয়টাই আমোদের মুখ্য উদ্দেশ্য। এ ছাড়া বিকল্প কিছু ভাবছি না আমরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশকে সমীহ শ্রীলংকার

আপডেট টাইম : ০৩:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯