ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান

সিটিজেন প্রতিবেদক: দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া বাণীতে এ আহ্বান জানান তিনি।  তিনি জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের সনাতন ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ড. ইউনূস বলেন, ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। আবহমানকাল থেকে এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে।

শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন

কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান

আপডেট টাইম : ০৮:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫