ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

সিটিজেন প্রতিবেদক: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ব‌লে‌ছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৈঠক শেষে সাংবাদিকরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যাসহ অমীমাংসিত ইস্যুর বিষয়ে জানতে চাইলে ইসহাক দার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়ে গেছে। ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্যে দিয়ে সমাধান হয়।

তিনি আরও বলেন, ইসলাম বলেছে, হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমি মনে করি, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

তিনি আরও জানান, বৈঠকে ছয়টি বিষয়ে চুক্তি ও সমঝোতা হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে গতিশীল করবে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করছে ঢাকা ও ইসলামাবাদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

আপডেট টাইম : ০২:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫