ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত রাশিয়ার আকাশসীমা নিয়ে কিয়েভের ‘অবৈধ’ সতর্কবার্তার নিন্দা মস্কোর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাশিয়ার হা/ম/লায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষ/তিগ্র/স্ত বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাজবাড়ীতে আ/গুনে পাঁচটি দোকান পু/ড়ে কোটি টাকার ক্ষ/য়ক্ষ/তি শার্শায় পু/লিশের অভিযানে ২০ পিস ইয়া/বাসহ যু/বক গ্রে/প্তার

রাতভর রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎবিহীন ৬০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় জাপোরিজ্জিয়া প্রদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে শনিবার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন সেখানকার প্রায় ৬০ হাজার মানুষ।

এছাড়া রুশ হামলায় ঝাপোরিজ্জিয়ায় ২ জন আহত এবং প্রদেশটির সংলগ্ন বন্দরশহর ওডেসায় ২ জন নিহতও হয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেল টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন ঝাপোরিজ্জিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেদেরভ।

টেলিগ্রাম পোস্টে ফেদেরভ বলেন, “শনিবার রুশ বাহিনীর রাতভর হামলায় ঝাপোরিজ্জিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে প্রদেশের প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। এছাড়া প্রদেশের অন্তত ২ জন আহত এবং ঝাপোরিজ্জিয়ার সংলগ্ন ওডেসায় ২ জন নিহত হয়েছেন রুশ হামলায়। আমাদের বিদ্যুৎ প্রকৌশলী এবং ক্রুরা কাজ করছেন। আমরা চেষ্টা করছি যত শিগগির সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার।”

প্রসঙ্গত, কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

সেনা অভিযান শুরুর ৮ মাসের মাথায় ইউক্রেনের মূল ভূখণ্ডের চার প্রদেশ দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন দখল করে রুশ বাহিনী। এই চার অঞ্চলকে নিজেদের মানচিত্রেও অন্তর্ভুক্ত করেছে রাশিয়া।

এদিকে রাশিয়ার কাছ থেকে এসব অঞ্চল ফিরিয়ে নেওয়ার জন্য জোর তৎপরতা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ফলে এই চার অঞ্চলে নিয়মিত রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর সংঘাত চলছে।

তবে অন্য তিন প্রদেশের তুলনায় ঝাপোরিজ্জিয়ায় সংঘাত হচ্ছে অনেক বেশি। প্রায় প্রতিদিন ঝাপোরিজ্জিয়ার বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে রুশ বাহিনী। রোববারের টেলিগ্রাম পোস্টে ফেদেরভ জানিয়েছেন, শনিবার ঝাপোরিজ্জিয়ার ১৮টি স্থানে হামলা চালিয়েছে রুশ সেনারা।

সূত্র : রয়টার্স

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা

রাতভর রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎবিহীন ৬০ হাজার মানুষ

আপডেট টাইম : ১০:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫