ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

নওগাঁ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা

বিশেষ প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপুর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নওগাঁ জেলার নওগাঁ-৪ আসনভুক্ত এলাকায় অবস্থিত চকউমেদ বিদ্যালয় প্রাঙ্গণে এক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। গণসংযোগকালে ডাঃ ইকরামুল বারী টিপু ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য। নওগাঁ-৪ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের বড় দাবি। জনগণের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

পথসভা শেষে এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। পুরো কর্মসূচিতে প্রাণবন্ত পরিবেশ ও সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

নওগাঁ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা

আপডেট টাইম : ০৪:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬