ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

অক্সফোর্ডে উন্মোচন হলো মালালার প্রতিকৃতি

আন্তর্জাতিক ডেস্ক: নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়ের প্রতিকৃতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হলে উন্মোচন করা হয়েছে। প্রতিকৃতিটি এঁকেছেন খ্যাতনামা প্রতিকৃতি শিল্পী ইসাবেলা ওয়াটলিং।

এই প্রতিকৃতি উন্মোচনের মাধ্যমে মালালার অবদানের স্বীকৃতি দেওয়া হলো। একই সঙ্গে এটি পাকিস্তানের জন্য একটি গর্বের মুহূর্ত, কারণ সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর মালালা হলেন দ্বিতীয় পাকিস্তানি নারী যার প্রতিকৃতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্থান পেল।

অনুষ্ঠানে প্রায় ২০০ অতিথি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই, মা তূর পেকাই ইউসুফজাই, ভাই খুশাল খান ইউসুফজাই ও স্বামী আসের মালিক।

মালালা কলেজটির দেওয়ালে স্থান পাওয়া পাকিস্তানের দ্বিতীয় নারী। তার আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর প্রতিকৃতিও উন্মোচন করা হয়েছিল। এক সাক্ষাৎকারে মালালা বলেন, পাকিস্তানের প্রথম নারী মুসলিম প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তার প্রেরণার উৎস। লেডি মার্গারেট হলে বেনজিরের পর তার প্রতিকৃতি স্থাপন হওয়া অত্যন্ত সম্মানের।

প্রতিকৃতি আঁকার অভিজ্ঞতা সম্পর্কে শিল্পী ইসাবেলা ওয়াটলিং বলেন, ‘মালালার প্রতিকৃতি আঁকা আমার জন্য বিরাট সম্মানের। ছবিতে আমি তার শক্তি ও সৌন্দর্যের কিছুটা প্রকাশ করার চেষ্টা করেছি। তার মতো পরিচিত মানুষের প্রতিকৃতি আঁকা বেশ চাপের। সে কারণে এটি আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছিল।’

উল্লেখ্য, লেডি মার্গারেট হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি কলেজ। এটি নারীদের শিক্ষা প্রসারে প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। মালালা ইউসুফজাই লেডি মার্গারেট হলে এলএমএইচ-এর সাবেক ছাত্রী। এছাড়া তিনি অক্সফোর্ড-পাকিস্তান প্রোগ্রামের উপদেষ্টা সংস্থারও সদস্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

অক্সফোর্ডে উন্মোচন হলো মালালার প্রতিকৃতি

আপডেট টাইম : ০৯:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬