ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

ইরান উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যের পথে’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

ইউএসএস গেরাল্ড আর ফোর্ড এবং তার সঙ্গী যুদ্ধজাহাজগুলোকে শিগগিরিই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হবে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার প্রথম নিউ ইয়র্ক টাইমস এ খবর দেয়; পরে আরও মার্কিন গণমাধ্যম এ খবর প্রচার করে। পারস্য উপসাগরে অবস্থানরত অপর মার্কিন রণতরী আব্রাহাম লিনকনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপে যোগ দেবে জেরাল্ড আর. ফোর্ড।

গত বছরের জুনে ভার্জিনিয়ার নরফোক বন্দর থেকে যাত্রা শুরু করার পর অক্টোবরে ক্যারিবীয় সাগরে অবস্থান নেয় এই জাহাজটি। প্রতিবেদন অনুযায়ী, গত ৩ জানুয়ারি কারাকাসে হামলার ঘটনায় এই রণতরীটি সরাসরি যুক্ত ছিল এবং এর মোতায়েনকাল ইতিপূর্বেও একবার বাড়ানো হয়েছিল।

তবে এই নতুন সিদ্ধান্তের ফলে যুদ্ধজাহাজটিতে থাকা নৌসেনাদের ঘরে ফেরার প্রতীক্ষা আরও দীর্ঘ হলো। আগামী মার্চ মাসের শুরুতে তাদের বন্দরে ফেরার কথা থাকলেও নতুন এই অভিযানের কারণে এপ্রিলের শেষ বা মে মাসের আগে তাদের ফেরা সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে। এই বিলম্বের কারণে জাহাজটির জন্য পূর্বনির্ধারিত অত্যন্ত প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজও ব্যাহত হবে বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরান উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যের পথে’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী

আপডেট টাইম : ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬