ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে আহ্বান জানালেন পাহলভি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নিরাপত্তা বাহিনী ও অন্য কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। খবর ইরান ইন্টারন্যাশনালের।

পাহলভি বলেছেন, ইরানের বর্তমান প্রশাসন পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং আরও রক্তপাত ছাড়াই একটি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়া উচিত। ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্রের সম্পূর্ণ পতন চায়।

এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। পাহলভি সতর্ক করে বলেন, খামেনির উত্তরসূরি নিয়োগের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। তার ভাষ্য অনুযায়ী, খামেনির স্থলাভিষিক্ত যে-ই হোক না কেন, তিনি বৈধতা পাবেন না এবং ‘অপরাধে সহযোগী’ হিসেবে বিবেচিত হবেন।

সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে পাহলভি আহ্বান জানান, তারা যেন ‘ইরানের জনগণ এবং লায়ন অ্যান্ড সান বিপ্লবের’ সঙ্গে যুক্ত হন। বিদেশে বসবাসরত ইরানিদের প্রতিও একই ধরনের আহ্বান জানিয়েছেন পাহলভি।

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে আহ্বান জানালেন পাহলভি

আপডেট টাইম : ১১:১০:১২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬