ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

সাতক্ষীরার নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছসহ ব্যবসায়ী আটক

জেলার কলারোয়ায় ট্রাকভর্তি আমদানি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছসহ এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা এবং মাছগুলো নষ্ট করার নির্দেশ দেয়া হয়। গতকাল সোমবার বিকালে কলারোয়া পৌর সদরের যশোর-সাতক্ষীরা সড়কের তুলশীডাঙ্গা এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়।

দণ্ডিত ব্যবসায়ীর নাম আনারুল ইসলাম। তিনি কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামের মোরশেদ আলীর ছেলে।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলামের নেতৃত্বে একটি টিম যশোর-সাতক্ষীরা সড়কের তুলশীডাঙ্গা ইউরিকা পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এই সময় যশোর থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছসহ ঐ ব্যবসায়ীকে আটক করা হয়।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার জেবুন নাহার। আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে আনারুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও চাষে নিষিদ্ধ এসব মাছ মাটিতে পুঁতে ধ্বংস করার নির্দেশ দেন।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী অফিসার জেবুন নাহার বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত মাছ বাজারজাতকরণ রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সাতক্ষীরার নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছসহ ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০১:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬