বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো শোকবাণীতে তিনি বলেন, মাওলানা যুক্তিবাদী তার ওয়াজে কুরআন-সুন্নাহর বক্তব্য হিকমত ও যুক্তির সঙ্গে মানুষের সামনে উপস্থাপন করতেন। যুক্তিনির্ভর ও প্রাঞ্জল বয়ানের কারণে তিনি দেশে-বিদেশে ‘যুক্তিবাদী’ উপাধিতে সমধিক পরিচিতি লাভ করেন।

শোকবার্তায় তিনি আরো বলেন, মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তিকালে জাতি একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামী বক্তাকে হারাল। তিনি আজীবন ওয়াজ-নসিহতের মাধ্যমে সমাজকে পরিশুদ্ধ করা এবং মানুষের উন্নত নৈতিক চরিত্র গঠনে নিরলসভাবে কাজ করে গেছেন। আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

তিনি মরহুমের শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com