ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নেত্রকোণায় গাড়িচালকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

জেলায় পেশাজীবী গাড়িচালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং শব্দদূষণ রোধে এক বিশেষ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিআরটিএ (BRTA) নেত্রকোণা সার্কেলের উদ্যোগে আজ সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন। তিনি অংশগ্রহণকারী চালকদের সামনে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

তিনি বলেন, “অপ্রয়োজনে হর্ন বাজানো কেবল পরিবেশগত অপরাধ নয়, এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।” আলোচনায় এলাকাভিত্তিক শব্দের মানমাত্রা নির্ধারণ এবং বিধিমালা লঙ্ঘন করলে অপরাধ ও দণ্ড আরোপের বিভিন্ন আইনি দিকগুলোও চালকদের সামনে ব্যাখ্যা করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী চালকদের উদ্দেশ্যে সহকারী পরিচালক আরও জানান, সাইলেন্স জোন বা শান্ত এলাকায় হর্ন বাজানোর বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলতে হবে। পরিবেশ সুরক্ষায় চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রশিক্ষণটি সমাপ্ত হয়।

অনুষ্ঠানে বিআরটিএ-র স্থানীয় কর্মকর্তা ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নেত্রকোণায় গাড়িচালকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

আপডেট টাইম : ০৩:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬