ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভসেকের অভিযানে ৪,৩৬৪ পিস ইয়াবা উদ্ধার

হাফসা আক্তারঃ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ নিরাপত্তা তল্লাশির সময় এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর সফল অভিযানে সৌদি আরবগামী এক যাত্রীর লাগেজ থেকে ৪ হাজার ৩৬৪ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রবিবার (৯ মার্চ ২০২৬) US-Bangla Airlines-এর ঢাকা থেকে সৌদি আরবগামী ফ্লাইট BS-381-এর এক যাত্রীকে বোর্ডিং ব্রিজ সি-২-এ প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় দায়িত্বরত স্ক্রিনার তার ব্যাগে সন্দেহজনক বস্তু শনাক্ত করেন।

পরে এভসেক কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-কে অবহিত করে। পরবর্তীতে অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে যাত্রীর ব্যাগ তল্লাশি করে মোট ৪,৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

ঘটনার পর সংশ্লিষ্ট যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করে আটক করা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্বরত স্ক্রিনার ও সংশ্লিষ্ট এভসেক সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের ফলে মাদক চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা আরও একবার প্রমাণিত হয়েছে।

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালনা বৃদ্ধি

এদিকে বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ ২০২৬ পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে মোট ৩৩০টি ফ্লাইট পরিচালিত ও পরিকল্পিত হয়েছে।

এর মধ্যে রয়েছে ওমানের Muscat, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের Dubai, Abu Dhabi ও Sharjah গামী ফ্লাইট।

সূত্র জানায়, শ্রমবাজার ও ভ্রমণ চাহিদা বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভসেকের অভিযানে ৪,৩৬৪ পিস ইয়াবা উদ্ধার

আপডেট টাইম : ১১:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬