ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে ইসি

বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সভাপতিত্বে এ সভার কার্যক্রম শুরু হয়। সভা পরিচালনা করছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সভায় বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। সভার শুরুতে ইসি সচিব আখতার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা  বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদে বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই সভা আহ্বান করা হয়েছে।

এর আগে সভায় অংশগ্রহণের জন্য বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধানদের কাছে চিঠি পাঠায় ইসি। সভায় আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণের সময় মাঠপর্যায়ে বিভিন্ন বাহিনীর দায়িত্ব বণ্টনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে ইসি

আপডেট টাইম : ০২:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬