ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর উপহার দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

আজ মিরপুরে ডিএনসিসি আয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রশাসক আরো বলেন, যারা ভোর থেকে শহর পরিচ্ছন্ন রাখা ও মশক নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করেন, তাদের সম্মান জানাতেই পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে একসাথে ইফতার আয়োজন করা হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আজ থেকে শপথ করবো— যার যে দায়িত্ব রয়েছে, তা আমরা সঠিকভাবে পালন করবো।’

তিনি আরো বলেন, যারা দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে যারা দায়িত্ব পালনে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় প্রশাসক নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

আপডেট টাইম : ১০:৩৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬