ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক: দর্শকপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ঈদে তার ভক্তদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। দেশের মঞ্চ ও স্টেজ শোতে ব্যস্ত থাকা আসিফ আকবর, সম্প্রতি ঈদের গান রেকর্ড সম্পন্ন করেছেন। নতুন গানটির শিরোনাম ‘ভুল’।

ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। গানটির কথা অনেকটা এরকম- ‘ভাবিনি কখনও আসবে দিন, থাকব আমি তোমায় ছাড়া, দুটি পথ হায় দুদিকে যাবে, হয়ে যাব ছন্নছাড়া’। বিরতি ভেঙে স্টুডিওতে ফিরে এই গানের মাধ্যমেই নতুন করে কণ্ঠ দিলেন এই তারকা। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করছেন সৈকত রেজা।

আসিফ আকবর বলেন, ‘ভুল’ শিরোনামের গানটির মাধ্যমেই অনেক দিন পর নতুন গানের রেকর্ডিংয়ে ফিরলাম। কথা, সুর ও সংগীত সব মিলিয়ে কাজটি মনের মতো হয়েছে। আমার বিশ্বাস, গানটি প্রকাশ পেলে শ্রোতাদের ভালো লাগবে।

গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ হলো। ইচ্ছা ছিল মনের মতো কথামালা দিয়ে একটি গান তৈরি করার, সেটি করতে পেরেছি। আসিফ ভাই নিজেও গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত।

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাউন্ডটেকের ব্যানারে মিউজিক ভিডিওসহ মুক্তি পাবে আসিফ আকবরের এই নতুন গান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর

আপডেট টাইম : ১০:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬