শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর এপ্রিল মাসে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। আজ (শুক্রবার, ১৩ মার্চ) স্বাগতিক দেশ ইন্দোনেশিয়া এ তথ্য জানিয়েছে।

চার দিনব্যাপী এ বৈঠকের শেষ দিনে ১৫ এপ্রিল রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন করে কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

শুক্রবার ইরান ও উপসাগরীয় কয়েকটি দেশে নতুন করে হামলা হয়েছে। ইসরাইল ও ইরান নতুন দফায় আক্রমণ শুরু করায় মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ তীব্র হয়ে উঠেছে এবং এতে বৈশ্বিক অর্থনীতিও গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে।

ডি৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ইরান ও ইন্দোনেশিয়ার পাশাপাশি আজারবাইজান, বাংলাদেশ, মিশর, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ত্রি থারিয়াত বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানের ওপর হামলার পর উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে ডি৮ বৈঠক পরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাকার্তায় সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি দুঃখজনক যে উত্তেজনা প্রশমনের কোনো দৃশ্যমান লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘গত রাতে পররাষ্ট্রমন্ত্রী তার সমমর্যাদার মন্ত্রীদের উদ্দেশে একটি চিঠিতে ডি৮ শীর্ষ সম্মেলন স্থগিতের ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com