ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত টানা ১৪ দিন ধরে চলছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অঞ্চলজুড়ে অন্তত ১২টি দেশে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা ইরান যুদ্ধে বিভিন্ন দেশে হামলা ও হতাহতের তথ্য প্রকাশ করেছে।

ইরানের তেল অবকাঠামো অক্ষত

ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পরও তেল স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি।

বার্তা সংস্থাটি দ্বীপটির সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন হামলায় সেখানে শুধু সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সতর্ক করে বলেন, যদি তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখে, তবে দ্বীপটির তেল অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হতে পারে।

এর জবাবে ইরানও হুমকি দিয়েছে, তারা যুক্তরাষ্ট্র-সম্পর্কিত তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

ইসরাইলি হামলা

ইসরাইলি সেনাবাহিনী শনিবার ইরানের উত্তরাঞ্চলীয় শহর তাবরিজের পশ্চিমের একটি শিল্পাঞ্চলের বাসিন্দাদের সামরিক অভিযান শুরুর আগে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী এক্স-এ পোস্ট করে বলেছে, ‘তাবরিজের পশ্চিমের শিল্পাঞ্চলে অবস্থানরত সকল মানুষের জন্য জরুরি সতর্কতা।’

পোস্টে আরও বলা হয়, ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে ওই এলাকায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে শনিবার স্থানীয় গণমাধ্যম জানায়, ইসরাইলি হামলায় বৈরুতের উত্তরে একটি আবাসিক ভবন এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

এর আগে শনিবার ভোরে লেবাননের দক্ষিণাঞ্চলের একটি ক্লিনিকে ইসরাইলি হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেন, তার সংগঠন ইসরাইলের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘর্ষের জন্য প্রস্তুত।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় দেশটিতে অন্তত ৭৭৩ জন নিহত হয়েছেন।

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা

শনিবার বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি ড্রোন আঘাত হেনেছে বলে এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

একজন এএফপি সাংবাদিক দূতাবাস কমপ্লেক্স থেকে ধোঁয়া উঠতে দেখেছেন।

এর আগে ইরান-সমর্থিত শক্তিশালী গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে দুই সদস্য নিহত হন। নিহতদের একজনকে নিরাপত্তা সূত্র ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বলে উল্লেখ করেছে।

দূতাবাসে হামলার পেছনে কারা জড়িত, এ বিষয়ে কোনো সূত্র কিছু জানায়নি এবং কাতায়েব হিজবুল্লাহও এ বিষয়ে মন্তব্য করেনি।

ট্রাম্প বললেন ইরান ‘পরাজিত’

শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে ইরান ‘পুরোপুরি পরাজিত’, যদিও ইরানি কর্মকর্তারা লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন: ‘ভুয়া সংবাদমাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে কত ভালো কাজ করেছে তা প্রকাশ করতে ঘৃণা করে। ইরান পুরোপুরি পরাজিত এবং একটি চুক্তি চায়, কিন্তু এমন কোনো চুক্তি নয় যা আমি মেনে নেব!’

হামাসের আহ্বান

ফিলিস্তিনি ইসলামপন্থী আন্দোলন হামাস শনিবার ইরানকে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে: ‘আন্তর্জাতিক আইন ও বিধি অনুযায়ী আগ্রাসনের জবাব দেওয়ার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধিকার আমরা স্বীকার করছি। তবে আমরা ইরানের ভাইদের আহ্বান জানাই, যেন তারা প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করেন।’

গাজায় ইসরাইলের সঙ্গে দুই বছরের এক বিধ্বংসী যুদ্ধে লড়া হামাস আন্তর্জাতিক সম্প্রদায়কে চলমান যুদ্ধ ‘অবিলম্বে বন্ধে কাজ করার’ আহ্বানও জানিয়েছে।

খুব শিগগিরই’ ট্যাঙ্কারকে নিরাপত্তা দেয়ো হবে : ট্রাম্প

ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, তেলের রপ্তানি পুনরুদ্ধার করতে খুব শিগগিরই মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে শুরু করবে।

বিশ্ববাজারে জ্বালানি দামের ঊর্ধ্বগতির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কাতারের গুরুত্বপূর্ণ এলাকা খালি করা হচ্ছে

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক বিমান অভিযান চলতে থাকায় কয়েকটি ‘গুরুত্বপূর্ণ এলাকা’ থেকে মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে।

দোহা শহরের কেন্দ্রীয় মুশেইরিব জেলার কিছু বাসিন্দা মোবাইলে সতর্কবার্তা পেয়েছেন।

বার্তায় বলা হয়েছে, ‘অবিলম্বে এলাকা ত্যাগ করে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিন, এটি একটি সাময়িক সতর্কতামূলক ব্যবস্থা।’

ইসরাইলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা

শনিবার মধ্যরাতের পরপরই ইরান থেকে ইসরাইল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

তবে ইসরাইলি উদ্ধারকর্মীরা জানিয়েছে, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং হুমকি প্রতিহত করতে কাজ করছে। বিভিন্ন এলাকায় সাইরেন বাজলে মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি উভচর আক্রমণ জাহাজ ও মেরিন সেনা পাঠিয়ে সামরিক উপস্থিতি জোরদার করছে।

সিএনএন জানিয়েছে, এই মোতায়েনের মধ্যে একটি ‘এক্সপেডিশনারি ইউনিট’ রয়েছে, যেখানে সাধারণত প্রায় ২,৫০০ মেরিন ও নাবিক থাকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত

আপডেট টাইম : ০৮:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬