রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার

ফেনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

ফেনীতে গ্রাম আদালতের স্থবিরতা কাটিয়ে কার্যক্রম আরও সক্রিয় করার তাগিদ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

আজ রোববার দুপুরে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভায় এ তাগিদ দেওয়া হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নবী নেওয়াজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনায় গ্রাম আদালতের স্থবিরতার কারণসমূহ উঠে আসে। গত এক বছরের গ্রাম আদালতের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করেন গ্রাম আদালত বিষয়ক জেলা কোঅর্ডিনেটর মাহবুবুল হক।

সভায় আগামীতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির জন্য আন্তরিকভাবে চেষ্টার করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া সুলতানা, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া ইসলাম, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন ইমু।

নবী নেওয়াজ বলেন, যারা অবিচারের শিকার তাদের গ্রাম আদালতে মামলা করার জন্য উৎসাহিত করতে হবে। আপনারা তাদের উৎসাহিত করবেন এবং তাদের বলবেন যে এখন গ্রাম আদালত আছে। এখানে আপনি ন্যায়বিচার পাবেন।

আপনারা গ্রাম আদালতের দায়িত্বে যারা থাকবেন তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এর জন্য আপনাদের কাজ করে যেতে হবে। আমরা চাই অন্তত মাসে তিনজনের প্রতি ন্যায়বিচার করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com