শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

আইজিপির নামে ভুয়া ফটোকার্ড প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশ সদর দপ্তরের

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) নামে ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আইজিপি আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে ‘কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি- ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট’- এ মর্মে একটি ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর জানায়, আইজিপি কোথাও এ ধরনের কোনো বক্তব্য দেননি। এ ধরনের ভুয়া ফটোকার্ড বা বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com