ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

স্পোর্টস ডেস্ক: ​লিভারপুলের অনেক সাফল্যের নায়ক চলতি মৌসুম শেষে ক্লাব ছেড়ে দিচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা মঙ্গলবার এই ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে অ্যানফিল্ডে ৯ বছরের দীর্ঘ ও আবেগী এক সম্পর্কের ইতি টানছেন মোহাম্মদ সালাহ।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালাহ জানান, বিদায়ের সময় চলে এসেছে। তিনি বলেন, “দুঃখজনকভাবে সেই দিন এসে গেছে। এটি আমার বিদায়ের শুরু। মৌসুম শেষে আমি লিভারপুল ছেড়ে যাচ্ছি।”

এর আগে, ২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই দলের আক্রমণভাগের প্রধান ভরসা ছিলেন সালাহ। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৪৩৫ ম্যাচ খেলেছেন তিনি এবং করেছেন ২৫৫ গোল। এই গোলসংখ্যা তাকে ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার অবস্থানে নিয়ে গেছে।

লিভারপুলের জার্সিতে খেলতে গিয়ে অসংখ্য সাফল্য পেয়েছেন সালাহ। তার সময়ে দল জিতেছে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, লিগ কাপ, সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ। বিশেষ করে ২০১৯-২০ মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিগ শিরোপা জেতে লিভারপুল।

বিদায়ী বার্তায় আবেগাপ্লুত সালাহ বলেন, “লিভারপুল শুধু একটি ক্লাব নয়, এটি আমার জীবনের একটি আবেগ। এই শহর ও সমর্থকেরা আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা কখনো ভুলব না। তোমরা আমাকে জীবনের সেরা সময় উপহার দিয়েছ।”

তার ক্লাব ছাড়ার সম্ভাবনার ইঙ্গিত আগেই মিলেছিল। গত বছরের শেষদিকে কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে অসন্তোষ প্রকাশ করেছিলেন সালাহ।

সালাহ এখনো তার পরবর্তী গন্তব্য ঘোষণা করেননি। তবে ফুটবল বিশ্ব মনে করছে, সৌদি আরবের লীগের ধনী ক্লাবগুলো দীর্ঘদিন ধরে এই ফুটবল আইকনকে দলে ভেড়াতে চাইছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

আপডেট টাইম : ০২:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬