রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মা হওয়ার পর আমি এখন বাঘিনী : কিয়ারা খেলাকে জিম্মি না করার আহ্বান বিসিবি পরিচালকের অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপি নেতা আলহাজ্ব শফিউল আলম শফি’র নাম আলোচনায় শীর্ষে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর সরকারি দলের সংসদীয় সভা আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই সেনা মোতায়েনের পরিকল্পনায় অনুমোদন দেবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কোনো মোতায়েনের অনুমোদন দেননি বলে শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য স্থল অভিযান পূর্ণাঙ্গ নয়। বরং এতে বিশেষ বাহিনী ও নিয়মিত পদাতিক সেনাদের নিয়ে সীমিত পরিসরে অভিযান চালানো হবে। বিষয়টি নিশ্চিত করতে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়েছে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘স্থল সেনা ছাড়াই আমরা আমাদের সব লক্ষ্য অর্জন করতে পারি।’

তবে ওয়াশিংটন পোস্ট জানায়, পরিকল্পনা অনেক দূর এগিয়েছে।

একজন কর্মকর্তা বলেন, ‘এটি শেষ মুহূর্তের পরিকল্পনা নয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com